অনেক স্বরলিপিকার রবীন্দ্রসঙ্গীতের স্বরলিপি লিখেছেন, তাদের মধ্যে সুর ও ছন্দান্তর, এমনকি পাঠান্তরও পাওয়া যায়। স্বরবিতানের মূল অংশে মুদ্রিত স্বরলিপির সঙ্গে এমন কিছু কিছু স্বরলিপির পার্থক্য স্বরবিতানের ক্রোড়পত্রে দেখানো হয়েছে। সেখানে এই অন্য স্বরলিপিগুচ্ছের স্রষ্টা, প্রাপ্তিস্থান আর রচনাকালও নির্দেশিত। কিন্তু কিছু বিকল্প স্বরলিপি ক্রোড়পত্রের বদলে স্বরবিতানের মূল অংশেই রাখা হয়েছে। সেই সব স্বরলিপিগুলির গানের তালিকা নীচে দেওয়া হোলো। কিছু দ্বিত্বের কারণ পাওয়া গেছে, কিছু যায়নি। দিনেন্দ্রনাথ-সুরেন্দ্রনাথ ও দিনেন্দ্রনাথ-ইন্দিরাদেবীর করা স্বরলিপির মধ্যে এমন দ্বিত্ব আছে কিছু। কিছু গানে আবার কবি নিজেই সুরান্তর করেছেন। গানের ওপর ক্লিক করে তথ্য পাতায় গেলে বিশদতর ব্যাখ্যা পাওয়া যেতে পারে।
স্বরলিপিকার নামসংক্ষেপ:
| গান | স্বর | স্বর-কার | মন্তব্য | |
|
|
অন্ধজনে দেহ আলো | ২৭ | প্র-দা | কবিকণ্ঠে গীত রেকর্ড থেকে তৈরী স্বরলিপি-- মুক্তছন্দ
|
| বিকল্প |
ঐ | কা-সে |
স্বরলিপি মাঘ ১৩১১, কাহারবা |
|
| আজ তোমারে দেখতে এলেম | ৯ | সু-ব | প্রায়শ্চিত্ত ১৩১৬, ভৈরবী-দাদরা | |
| বিকল্প |
ঐ | ই-দে | পাঠান্তর। স্বরলিপি পাণ্ডুলিপি, পিলু-দাদরা। | |
| আজি ঝরো ঝরো মুখর | ৫৯ | শৈ-ম | স্বরলিপি পাণ্ডুলিপি, কাফি, ২+২ ছন্দ | |
| বিকল্প |
ঐ | ঐ | স্বরলিপি পাণ্ডুলিপি, মিশ্র মল্লার, ষষ্ঠী। | |
| আজি শরততপনে | ৫০ | দি-ঠা | ১৩২৬--শেফালি স্বরলিপি গ্রন্থ। | |
| বিকল্প | ঐ | ই-দে | স্বরলিপি পাণ্ডুলিপি, "শেফালি" প্রকাশের সময় মুদ্রিত ছিল না। |
|
| আনন্দধারা বহিছে | ৪৫, ৬৪ | ই-দে | স্বরলিপি পাণ্ডুলিপি। সম্পূর্ণতার জন্য স্বর ৬৪তেও মুদ্রিত। |
|
| বিকল্প | ৬৪ | ভি-বা | কণিকা বন্দ্যোপাধ্যায়-গীত ক্যাসেটের সুরভিত্তিক। একসময়ে এই সুর নিয়ে তর্কের ঝড় উঠেছিল। | |
| বিকল্প | ঐ | জ্যো-ঠা | বীণাবাদিনী পত্রিকার যে সংখ্যায় স্বরলিপিটির প্রকাশ, জ্যোতিরিন্দ্রনাথ তার সম্পাদক ছিলেন, কিন্তু এই স্বরলিপিটির স্রষ্টা অনুল্লিখিত। তিনটি স্বরলিপিই স্বরবিতান ৬৪তে মুদ্রিত। |
|
| আমার নিশীথরাতের | ১৬, ১১ | দি-ঠা | কাহারবা। স্বরবিতানের দুটি খণ্ডে একই স্বরলিপি মুদ্রিত। | |
| বিকল্প | ঐ | ঐ | দাদরা। |
|
| আমি চাহিতে এসেছি | ৫০ | দি-ঠা | ১৩২৬--শেফালি স্বরলিপি গ্রন্থ। | |
| বিকল্প | ঐ | ই-দে | স্বরলিপি পাণ্ডুলিপি, "শেফালি" প্রকাশের সময় মুদ্রিত ছিল না। |
|
| এ কী আকুলতা | ১০ | জ্যো-ঠা | স্বরলিপি ১৩০৪, ত্রিতাল। | |
| বিকল্প | ঐ | ই-দে | অমলা দাশের রেকর্ড থেকে তৈরী, ৪।৪।৪। ঠুংরি তাল। |
|
| এই তো তোমার প্রেম | ৩৮ | সু-ব | গীতলিপি ১৯১০-১৯১৮, কাওয়ালি। | |
| বিকল্প: এই যে তোমার | ঐ | দি-ঠা | বৈতালিক-১৩২৫, দাদরা। |
|
| ওরে বকুল পারুল | ২ | দি-ঠা | আখরবর্জিত, ষষ্ঠী । | |
| বিকল্প: ওরে বকুল পারুল | ঐ | অ-দ | আখরযুক্ত, তাল খেমটা । |
|
| কখন বসন্ত গেল | ৩২ | ই-দে | স্বরলিপি পাণ্ডুলিপি, আড়াঠেকা । | |
| বিকল্প | ঐ | দি-ঠা | সঙ্গীতবিজ্ঞান পত্রিকা ১৩৩৭ বৈশাখ, ত্রিতাল
। |
|
| কাছে ছিলে দূরে গেলে | ৪৮ | ই-দে | ১২৯৫, গীতিনাট্য মায়ার খেলার গান। | |
| বিকল্প: কাছে ছিলে দূরে গেলে |
৬১ | শৈ-ম | নৃত্যনাট্য মায়ার খেলার জন্য কবি চার ছত্র বাডি়য়ে নতুন সুর দিয়েছিলেন, যদিও গানটি শেষ পর্যন্ত ব্যবহৃত হয়নি।
|
|
| কোথাও আমার হারিয়ে যাবার | ৬৩ | শা-ঘো | স্বরলিপি ১৩৪৮। | |
| বিকল্প | ৬৩ | শৈ-ম | স্বরলিপি পাণ্ডুলিপি, সামান্য পাঠভেদ আছে।
|
|
| চিরসখা হে | ৫ | অনু | অমলা দাশের রেকর্ড থেকে। | |
| বিকল্প | ঐ | কা-সে | স্বরলিপি ১৩১১ । |
|
| জীবনে যত পূজা | ৩৮ | সু-ব | গীতলিপি ৪ ১৯১০-১৯১৮, তেওরা | |
| বিকল্প | ঐ | দি-ঠা | বৈতালিক-১৩২৫, রূপকড়া । | |
| ঝড়ে যায় উড়ে | ৪২,১১ | দি-ঠা | কেতকী (১৩২৬), দেশ-দাদরা। স্বর ১১ ও ৪২ -- দুটি খণ্ডেই দুটি স্বরলিপি আছে। | |
| বিকল্প | ঐ | ঐ | অরূপরতন, হাম্বীর-কাহারবা। স্বর ১১ ও ৪২ -- দুটি খণ্ডেই দুটি স্বরলিপি আছে।
|
|
| তবু মনে রেখো | ৫০ | প্র-দা | কবিকণ্ঠে গীত রেকর্ড থেকে তৈরী স্বরলিপি পাণ্ডুলিপি। | |
| বিকল্প | ঐ | দি-ঠা | ১৩২৬--শেফালি স্বরলিপি গ্রন্থ। |
|
| তুমি একটু কেবল | ৩৯ | সু-ব | ১৯১৮ গীতলিপি ৬ | |
| বিকল্প | ঐ | দি-ঠা | ১৩২৪ গীতলেখা ১ |
|
| তুমি সন্ধ্যার মেঘমালা | ১০ | জ্যো-ঠা | বীণাবাদিনী (১৩০৪-৫) |
|
| বিকল্প: তুমি সন্ধ্যার মেঘমালা | ১০ | অ-দ | পাঠান্তর। দিনেন্দ্রনাথ-অনুমোদিত স্বরলিপি ঝঙ্কার পত্রিকা ১৩৪২।
|
|
| তোমারেই করিয়াছি | ২৩ | কা-সে | স্বরলিপি ১৩১৩, ঝাঁপতাল। | |
| বিকল্প | ঐ | ই-দে | "লিপিবদ্ধ" করেছেন বলা হচ্ছে, উত্স দেওয়া নেই। তালাঙ্ক দেখে মুক্তছন্দ মনে হয়। |
|
| দখিন হাওয়া জাগো | ৬ | দি-ঠা | বেহাগ | |
| বিকল্প | ঐ | ঐ | পরজ; কবি স্বয়ং গেয়েছিলেন এই সুরে।
|
|
| ধূসর জীবনের গোধূলিতে ক্লান্ত আলোয় | ৫৩ | শৈ-ম | রচনা ১৩৪৫ ফাল্গুন। স্বরলিপি: শ্রীরূপা পত্রিকা ১৩৫১, কাফি-কাহারবা। | |
| বিকল্প: ধূসর জীবনের গোধূলিতে ক্লান্ত মলিন |
ঐ ও ৬২ | শৈ-ম | সম্পূর্ণ সুরান্তরিত ও বহুল অংশে পাঠান্তরিত-- ১৩৪৬ ভাদ্র। স্বরলিপি: বিশ্বভারতী পত্রিকা ১৩৮০, পঞ্চম-কাহারবা। এই একই স্বরলিপি স্বরবিতান ৬২তেও মুদ্রিত-- কারণ বলা হয়নি। |
|
| নীলাঞ্জনছায়া | ৩ | দি-ঠা | স্বরলিপি ১৩৩৬, ষষ্ঠী | |
| বিকল্প | ঐ | শৈ-ম | বেশী অলঙ্কৃত, সাবিত্রী দেবীর থেকে পাওয়া, ১৩৪৫।
|
|
| পেয়েছি ছুটি | ৪০ | সু-ব | গীতলিপি-৬ ঝম্পক | |
| বিকল্প | ঐ | দি-ঠা | গীতলেখা ২- ঝাঁপতাল। গীতলিপির পরে প্রকাশিত। এছাড়া আরো কয়েকটা স্বরলিপি আছে। |
|
| ফুরোলো ফুরোলো এবার | ৫৩ | শৈ-ম | স্বরলিপি পাণ্ডুলিপি, কালাংড়া-দাদরা। | |
| বিকল্প | ঐ | ঐ | স্বরলিপি পাণ্ডুলিপি, ভৈরবী-ষষ্ঠী।
|
|
| বসন্তে কি শুধু | ৪২ | অ-দ | স্বরলিপিই পাণ্ডুলিপি, বাহার-তেওরা। | |
| বিকল্প | স্বরলিপি পাণ্ডুলিপি, বাউল-কাহারবা।
|
|||
| বসন্তে বসন্তে তোমার | ৫ | অ-দ | ইমন-দাদরা । | |
| বিকল্প | ঐ | শৈ-ম | রামকেলি-কাহারবা । |
|
| বাজিল কাহার বীণা | ৫০ | দি-ঠা | ১৩২৬--শেফালি স্বরলিপি গ্রন্থ। | |
| বিকল্প | ঐ | ই-দে | স্বরলিপি পাণ্ডুলিপি, "শেফালি" প্রকাশের সময় মুদ্রিত ছিল না।
|
|
| বিশ্ববীণারবে | ৫০ | দি-ঠা | ১৩২৬--শেফালি ও কেতকী স্বরলিপি গ্রন্থ। | |
| বিকল্প | ঐ | ই-দে | স্বরলিপি পাণ্ডুলিপি, "শেফালি" প্রকাশের সময় মুদ্রিত ছিল না।
|
|
| ব্যাকুল বকুলের ফুলে | ১৬ | দি-ঠা | ৩।৬-নবতাল । | |
| বিকল্প | ঐ | ঐ | ৫।৪ নয় মাত্রা। |
|
| মহাবিশ্বে মহাকাশে | ৪ | কা-সে | স্বরলিপি ১৩০৯, ইমনকল্যাণ-তেওরা । | |
| বিকল্প: মহাবিশ্বে মহাকাশে | ঐ | জ্যো-ঠা | পাঠান্তর। আদর্শ হিন্দি গানটিরই স্বরলিপি, শুদ্ধ কল্যাণ-বিলম্বিত ত্রিতাল।
|
|
| মাঝে মাঝে তব | ২৩ | কা-সে | আখর-ছাড়া, কাফি-দাদরা। | |
| বিকল্প: মাঝে মাঝে তব | ঐ | ঐ | আখরযুক্ত, কীর্তন-একতাল(?)। |
|
| যে কাঁদনে হিয়া | ১৬ | দি-ঠা | ৬।৩-নবতাল । | |
| বিকল্প | ঐ | ঐ | ৩।৩।৩।৩ একতাল। |
|
| রাত্রি এসে যেথায় মেশে | ৩৯ | সু-ব | ১৯১৮ গীতলিপি ৬, একতাল । | |
| বিকল্প | ঐ | দি-ঠা | ১৩২৪ গীতলেখা ১, ত্রিতাল । |
|
| লক্ষ্মী যখন | ৪৪ | সু-ক | রচনা ১৩২১, স্বরলিপি পাণ্ডুলিপি; বাউল-দাদরা । | |
| বিকল্প | ঐ | শৈ-ম | সুরান্তর ১৯৩৬, স্বরলিপি পাণ্ডুলিপি ভৈরবী-ষষ্ঠী, থিয়েটারের জন্য নতুন সুর। | |
| শুধু তোমার বাণী | ৪৩ | ই-দে | ৬।৬ বারো মাত্রার ছন্দ, স্বরলিপি আনন্দসঙ্গীত পত্রিকা ১৩২৪। | |
| বিকল্প | ঐ | দি-ঠা | প্রবাসী ১৩২১, ঝাঁপতাল। |
|
| শ্রাবণবরিষন পার হয়ে | ৩০ | দি-ঠা | বেহাগ-চতুর্মাত্রিক একতাল । | |
| বিকল্প | ঐ | ঐ | দেশ-কাহারবা। |
|
| সবারে করি আহবান | ৫৫ | অ-দ | স্বরলিপি পাণ্ডুলিপি থেকে গৃহীত বোধহয়। পিলু-কাহারবা। | |
| বিকল্প | ঐ | শৈ-ম | স্বরলিপি পাণ্ডুলিপি থেকে গৃহীত বোধহয়। ভৈরবী-রামকেলি-কাহারবা।
|
|
| সংশয়তিমিরমাঝে | ৪৫ | সু-ব | স্বরলিপি পাণ্ডুলিপি, তেওরা । | |
| বিকল্প | ঐ | ই-দে | স্বরলিপি পাণ্ডুলিপি, ত্রিতাল । |
|
| সারা বরষ দেখি না | ৯ | সু-ব | স্বরলিপি ১৩১৬। | |
| বিকল্প | ঐ | ই-দে | পাঠান্তর। স্বরলিপি পাণ্ডুলিপি। |
|
| হার মানা হার | ৩৯ | সু-ব | ১৯১৮ গীতলিপি ৬ । | |
| বিকল্প | ঐ | দি-ঠা | ১৩২৪ গীতলেখা ১ । |
|
| হে সখা, বারতা পেয়েছি | ৫৩ | শৈ-ম | প্রবাসী, ১৩৪১ মাঘ, সোহিনী-কাহারবা। | |
| বিকল্প: বারতা পেয়েছি | ঐ | ঐ | সামান্য পাঠান্তর। প্রবাসী, ১৩৪২ শ্রাবণ, বেহাগ-কাহারবা।
|
|
| হেরি অহরহ | ৩৭ | সু-ব | ১৯১০-১৮ গীতলিপি ২, চৌতাল । | |
| বিকল্প | ঐ | দি-ঠা | ১৩২৫ গীতলেখা ২, একতাল । |
|
| হেলা ফেলা সারা বেলা | ৫০ | দি-ঠা | ১৩২৬--শেফালি স্বরলিপি গ্রন্থ। | |
| বিকল্প | ঐ | ই-দে | স্বরলিপি পাণ্ডুলিপি, "শেফালি" প্রকাশের সময় মুদ্রিত ছিল না। |